রাজশাহীর পুঠিয়ায় মামলায় জামিন পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

0
592

মোঃ আখতার রহমান ঃ জামিন পেয়ে আত্বহত্যা করেছে রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সূচনা খাতুন (১৮)। সুত্রে জানা যায় পতিতা অপবাদ দিয়ে মামলা দেয়ার ক্ষোভে সাততলা ভবন থেকে লাফিয়ে পড়ে সে আত্বহত্যা করেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করে সূচনার দাদা অলিউর রহমান জানায়, গত ৮ মার্চ বৃহস্পতিবার রাতে পৌরসভার কালিতলায় আমার বাড়ীতে অসামাজিক কাজ হয় এমন সন্দেহে আমার বড় ছেলে সাইফুলের মেয়ে সূচনাকে পুলিশ ধরে নিয়ে যায়। সে সময় সন্দেহজনক আরো দু’জন যুবককেও আটক করা হয়। পুলিশ পরের দিন ৯ মার্চ শুক্রবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করেন।

Advertisement

 

জামিনে মুক্তি পেয়ে বাড়ী আসার পর লজ্জায় সুচনা খাতুন ও তার মা শনিবার (১০/০৩/২০১৮) সকালে ঢাকার শিল্প এলাকা তেজগাঁও-পূর্ব নাখালপাড়া আত্বীয়ের বাড়ীতে চলে যায়। সূচনার খালা আফিয়া বেগম বলেন, আমার বোন তার দু’মেয়েকে নিয়ে শনিবার বিকেলে আমার বাসায় আসে। আনুমানিক রাত ৯ টার দিকে আমাদেও অজান্তে কোনো এক সময় সূচনা সাততলা ভবনের ছাদ থেকে ঝাপ দেয়। এতে সে গুরুতর আহত হয়। মূমর্ষ অবস্থায় তাকে তেজগাঁও শিল্প এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রোববার সকাল সাড়ে ৯ টার দিকে মারা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী অভিযোগ করেন, সূচনার বাবা সাইফুল ইসলাম দীর্ঘদিন থেকে অ্যামেরিকান প্রবাসী। সে সুবাদে তার মা বেপরোয়া জীবন-যাপন শুরু করে। তার মায়ের কারণে সূচনা অসামাজিক কার্যকলাপ ও মাদকাসক্ত হয়ে পরে। ইতিমধ্যে সূচনা গত দু’বছরে চারটি স্থানে বিয়েও হয়।
সূচনার অসামাজিক কার্যকলাপ বন্ধ না হওয়ায় কোনো স্বামীর বাড়ীতে বেশী দিন ঘর-সংসার করতে পারেনি। গত বৃহস্পতিবার দুইজন বখাটে যুবকদের নিয়ে তার বাড়ীতে মাদক সেবন ও অসামাজিক কাজে লিপ্ত হয়। সে সময় এলাকাবাসী তাদের আটক করে থানায় খবর দিলে পুলিশ সূচনা সহ দুই যুবক কে আটক করে নিয়ে যায়।

পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বলেন, সূচনা আমাদের বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। শারীরিক অসুস্থ্যতার কারণে সে কয়েকটি পরীক্ষা দেয়নি।

থানার ওসি সায়েদুর রহমান ভূঁইয়া বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আমরা ঘটনা স্থলে যায়। পরে দুই যুবকসহ ওই মেয়েকে আমরা আটক করে জেল-হাজতে প্রেরণ করেছি। এ বিষয়ে ২৯০ ধারায় (পতিতা) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৫/১৮। তারিখ ০৯/০৩/১৮ ইং।
সূচনার আতœহত্যার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ওই মেয়েটি মারা গেছে কিনা সেটা আমার জানা নেই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here