রাজশাহীর চারঘাট পৌর বিএনপি‘র সাধারন সম্পাদক কোরবান আলী গ্রেপ্তার

0
912

ইঞ্জিনিয়ার আখতার রহমান. ব্যুরো প্রধান, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার পৌর বিএনপি‘র সাধারন সম্পাদক কোরবান আলীকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। সোমবার (০৫.০২.২০১৮) দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে মোক্তারপুর পাইকপাড়া গ্রামের নিজ বাড়িতে ঘুমিয়ে আছে এমন সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে কোরবার আলীকে গেপ্তাার করে পুলিশ।

Advertisement

থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কোরবান আলী (৫৫) মোক্তারপুর পাইকপাড়া গ্রামের আতাহার আলীর ছেলে। সে চারঘাট মডেল থানায় নাশকতা মামলার আসামী।
অপরদিকে একই দিনে ভোর রাতে সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে পুলিশ ৪জন মাদকসেবী ও ২জন ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করেন। আটককৃত হলো উপজেলার বালুদিয়ার গ্রামের মিলন (৩১), হাট ঝিকরা সুমিতা রানী, ভায়ালক্ষীপুর গ্রামের রান্টু (২৮), মাড়িয়া গ্রামের সামাদ (৩২), গওড়া গ্রামে খোদেজা ও মতিহার থানার সাহাপুর গ্রামের ভুট্টু।
এব্যাপারে মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, নাশকতা মামলার আসামী পৌর বিএনপির সাধারন সম্পাদক কোরবান আলীসহ ওয়ারেন্টভূক্ত ও মাদকসেবনকারীকে গ্রেপ্তার করে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here