আখতার রহমান : রাজশাহী মহানগরীতে একটি ফাকা বাস থেকে পরিবহণ শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। (২৭ আগষ্ট) বৃৃহস্পতিবার দুপুরে নগরীর বারোরাস্তার মোড় এলকার একটি গ্যারেজ রাখা ফাকা বাস ‘আরপি চ্যালেঞ্জার’ থেকে লাশ থাকার খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
নিহত পরিবহন শ্রমিক নাম মণি দাস (২২)। মহানগরীর হাজরাপুকুর ডাবতলা এলাকার দিলীপ দাস এর ছেলে। মণি রাজশাহী-ঢাকাগামী আরপি চ্যালেঞ্জার নামে পরিবহন বাসের হেলপার ছিলেন। বাসটির নাম ‘আরপি চ্যালেঞ্জার’। চার দিন ধরে বাসটি নগরীর বারোরাস্তার মোড় এলকার একটি গ্যারাজে বাসটি রাখা ছিল।
নগরীর শাহমখদুম থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, গত চারদিন আগে বাসটি এখানে রাখা হয়। এরপর প্রতি রাতে হেলপার মনি বাসে এসে থাকতেন, সকালে চলে যেতেন।
খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে বুধবার দিবাগত রাতে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, বাসের মালিক-চালক সবাই আছেন। তাদের সঙ্গে কথা বলে হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, কে বা কারা, কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে তা আমরা এখনো জানতে পারিনি। আমরা দুপুরের দিকে গিয়ে শুধুমাত্র তার লাশ উদ্ধার করলাম। তার আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই আমরা লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠাবো। এরপর আমরা তদন্ত কাজ অব্যাহত রাখবো।

