মোঃ আখতার রহমান ঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল (২১/০৩/২০১৮) বুধবার বিকেল ৪টার দিকেরাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হরেন, উপজেলার বেলপুকুর এলাকার কোরবান আলী (৭৫) ও তাতালপুর গ্রামের শামসুল আলম (৬৫)। রাজশাহী মহানগর পুলিশের বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলাম জানান, রাজশাহী থেকে বিকেল তিনটায় ছেড়ে আসা পার্বতীপুরগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনটি বেলপুকুর রেরক্রসিং আসিলে সেখানে এদুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানা এ সময় বেলপুকুর রেলক্রসিংয়ে গেট ফেলা ছিল। কিন্তু বৃদ্ধ কুরমান তা খেয়াল না করে রেললাইন পার হচ্ছিলেন।
এ সময় শামসুল তাকে বাঁচাতে গেলে দুইজনেই টেনের ধাক্কায় ছিটকে পড়ে। এতে লাইনে কাটা পড়ে দুইজনের নিহত হন। কোরবান আলী কানে শুনতে পেত বলে অনেকেরই ধারনা ।
রেল পরিদর্শক কবিরুল বলেন, ঘটনার পর রাজশাহী রেলওয়ে থানায় খবর দেয়া হয়। তারা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
রাজশাহী রেলওয়ে থানার ওসি সাঈদ ইকবাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য সেখানে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলে জানান রেল পুলিশের এই কর্মকর্তা।

