রাজবাড়ীতে বাবার লাঠির আঘাতে মেয়ের মৃত্যু

0
236
পাংশার তেলেগাতি গ্রামের কালন মিয়ার মেয়ে পাখিলা খাতুন পাখি। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় বাবার লাঠির আঘাতে পাখিলা খাতুন পাখি নামে এক তরুণী নিহত হয়েছেন।

Advertisement

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলেগাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পাখিলা খাতুন পাখি স্থানীয় কালন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা কালবেলাকে জানায়, পারিবারিক কলহের জেরে বুধবার রাতে মেয়ে পাখিকে একটি লাঠি দিয়ে আঘাত করে তার বাবা। এসময় পাখি অসুস্থ হয়ে পড়লে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের অপর সদস্যরা। কিন্তু চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার অপরাধ বিচিত্রাকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here