রাজধানীর মালিবাগে গুদামে অগ্নিকান্ড

0
753

রাজধানীর মালিবাগে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল ৩টা ৫৮ মিনিটে আবুল হোটেল সংলগ্ন নিউ ফয়সাল গার্মেন্টসের পাশের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Advertisement

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, গার্মেন্টস প্রতিষ্ঠানটির নামটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছিল। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here