রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

0
608

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া ৭টায় বনানী আর্মি স্টেডিয়ামের সামনের রাস্তায় ও গতকাল রবিবার রাতে মিরপুরের রূপনগর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, আজ সোমবার সকাল সোয়া ৭টায় বনানী আর্মি স্টেডিয়ামের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে  অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অপরদিকে গতকাল রবিবার রাতে রূপনগর থানা এলাকায় রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হন। এরা দুইজনই মোটরসাইকেল আরোহী ছিলেন বলে জানা গেছে। আরো জানা গেছে, নিহতদের মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here