রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরনে পুলিশসহ আহত-৫

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 50665

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (50665, 'post_views_count', '0')

0

স্টাফ রিপোর্টার:রাজধানীর মিরপুরে পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-পল্লবী থানার পরিদর্শক ইমরানুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) সজিব আহমেদ, উপ-পরিদর্শক (এসআই) রুমি, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অঙ্কুর চন্দ্র ও বেসামরিক ব্যক্তি রিয়াদ।

Advertisement

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন বলেন, থানায় ওজন মাপার মেশিনের মতো একটা যন্ত্র বিস্ফোরিত হয়। আহত দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য একজনকে চক্ষু হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া ইন্সপেক্টর (অপারেশন) ইমরানসহ দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার রাতে পল্লবী থানা পুলিশের একটি দল দুটি পিস্তল এবং ওজন মাপা মেশিনের মতো বস্তুসহ তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। ওজন মাপা মেশিনের মতো ওই বস্তু থেকে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের পর বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পরিদর্শন করেন। বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here