রাজধানীর খিলক্ষেতে এক গৃহবধূর লাশ উদ্ধার

0
667

রাজধানীর খিলক্ষেতে রিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। খিলক্ষেতের বোটঘাট নামাপাড়া এলাকা থেকে আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

Advertisement

এদিকে, এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পিন্টু ইসলাম পলাতক রয়েছেন। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এবিএম আসাদুজ্জামান জানান, বোডঘাট নামাপাড়া এলাকার একটি পাঁচ তলা ভবনের নিচ তলা থেকে গৃহবধূ রিনার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here