রাজধানীর কোতোয়ালিতে নব্য জেএমবি সদস্য গ্রেফতার

0
451

রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে নব্য জেএমবির (জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ) এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগ।

Advertisement

গ্রেফতারের নাম মো. সালেক ওরফে আবু সালেক (১৯)।

সিটিটিসির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে কোতোয়ালি থানাধীন বাবু বাজার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অনলাইন নেটওয়ার্কিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সংগঠনের কার্যক্রমকে জোরদার করতে সদস্য সংগ্রহ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here