রাজধানীর কাউলার রেলক্রস এলাকা থেকে গাঁজাসহ আটক-১

0
658

মোঃ ফজলুরঃ রাজধানীর কাউলা রেলক্রসী এলাকা থেকে গাঁজাসহ মনির (২৬) নামের এক যুবককে আটক করেছে বিমানবন্দর থানার পুুলিশ। আজ সকাল ১১ টায় কাউলা এলাকায় মনিরের গতিবিধি সন্দেহজনক হলে বিমানবন্দর থানা পুলিশ তার গতি রোধ করে দেহ তল্লাশি করে ১০ রোল গাঁজা উদ্ধার করে।

Advertisement

 

এ বিষয়ে বিমানবন্দর থানার এএসআই হাসান সাংবাদিকদের বলেন, বর্তমান যুবসমাজ নেশার কারনে ধবংশের পথে ধাবিত হচ্ছে। যার ফলে দিন দিন নেশায় আসক্তদের হার বৃদ্ধি পেয়েছে। মাদকের পক্ষে কোন আপোষ নেই। মনিরকে আটক করা হয়েছে এবং মাদকবিরোধি আইনে তার বিরুদ্ধে মামলা হবে।
এদিকে আটককৃত মনির জানায়, সে মাদক ব্যবসা করেনা। কিন্তু মাদক সেবন করে। মনির মাদক ক্রয় করে টঙ্গি থেকে। তার বাসা কাউলা মধ্যপাড়া এবং দেশের বাড়ি,বরিশাল। সে রতন আলির ছেলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার কোন তথ্য পাওয়া যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here