রাজধানীতে ৬৫ মাদক বিক্রেতা গ্রেফতার

0
707

অবি ডেস্ক: রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা মাদক সেবন ও বিক্রির অভিযোগে অভিযুক্ত।

Advertisement

 

ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২৪৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৩৩ গ্রাম ১২৮ পুরিয়া হেরোইন, ৭৫০ গ্রাম গাঁজা, ২০ লিটার দেশি মদ ও ৪৩ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

১৬ মার্চ, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা রুজু হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here