রাজধানীতে মাদক ব্যবসায়ী আটক : ৬,৬৪৫ পিস ইয়াবা উদ্ধার

0
620

আরিফুল ইসলাম ( স্টাফ রিপোর্টার ): রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৬,৬৪৫ পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Advertisement

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাবের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।   সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা ট্যাবলেট পাচারকালে ফজলে কাদের ওরফে জুয়েল (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ হাজার ৬৪৫ পিস ইয়াবাসহ আটক করে। এসময়ে আটকৃতের নিকট হতে ৪টি মোবাইল ফোন ও নগদ এক লাখ ৯১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে ঢাকাসহ এর আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা যায়। 

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here