রাজধানীতে মাদকসহ ৬০ জন গ্রেফতার

0
565

অবি ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে মাদকদ্রব্যসহ ৬০ জন মাদক বিক্রেতা ও সেবনকারী গ্রেফতার।ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

Advertisement

 

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৩১৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৯৫ গ্রাম ৪৫৫ পুরিয়া হেরোইন, ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৮০০ বোতল ফেন্সিডিল ও ৮৬৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

১৮ ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা রুজু হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here