রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৭

0
485

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা (ডিবি) বিভাগ।

Advertisement

রোববার (১ নভেম্বর) ভোর ছয়টা থেকে সোমবার (২ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতার প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ৮ হাজার ১৪ পিস ইয়াবা, ১৫৩ গ্রাম হেরোইন, ১৮ কেজি গাঁজা, ২৭ বোতল বিদেশি মদ, ২৩৮ বোতল ফেনসিডিল ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২টি মামলা করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here