রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

0
451

রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতাররা প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

Advertisement

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ১২টা থেকে শুক্রবার (১১ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

অভিযানকালে দুই হাজার ৪৮ পিস ইয়াবা, ২৬০ গ্রাম হেরোইন, ৭০০ গ্রাম ১৫ পুরিয়া গাঁজা, চার ক্যান বিয়ার ও সাত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here