রাজধানীতে বৃদ্ধের আত্মহত্যা

0
513

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় গলায় ফাঁস দিয়ে এরশাদ আনোয়ার (৫৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।

Advertisement

এরশাদের ছোট ভাই মাহমুদ আনোয়ার জানান, তারা কলাবাগান কাঁঠালবাগানের একটি ভাড়া বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায়। এরশাদ আনোয়ার অবিবাহিত ছিলেন।

তিনি আরও জানান, এরশাদ বেশ কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কারও সঙ্গে তেমন মিশতেন না। সব সময় বাসায় একা থাকতেন। বুধবার সকালে ঘুম থেকে উঠে তিনি বাথরুমে যান। এরপর অনেক সময় ধরে তাকে আর বের হতে না দেখে স্বজনদের সন্দেহ হয়। তাকে অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ পাওয়া যায় না। পরে বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ভেন্টিলেটরের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় দেখা যায়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here