রাজধানীতে ফের লাগেজের ভিতর টুকরো লাশ

8
874

রাজধানীর সূত্রাপুর সাইকেল মাঠ এলাকায় একটি পরিত্যক্ত লাগেজ ও বস্তা থেকে মানবদেহের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে মানবদেহের এসকল অংশ উদ্ধার করে সূত্রাপুর থানা পুলিশ।
সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকতার হোসেন জানান, খবর পেয়ে সূত্রাপুর সাইকেল মাঠ এলাকা থেকে পরিত্যক্ত

Advertisement

অবস্থায় একটি লাগেজ ও প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে লাগেজের ভিতর মানবদেহের কোমর থেকে হাটু পর্যন্ত ও প্লাস্টিকের বস্তার ভিতর থেকে হাটু থেকে পায়ের নিচের অংশ পাওয়া যায়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত লাশের অংশগুলো ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here