রাজধানীতে পরিকল্পিতভাবে ইয়াবা দিয়ে সাংবাদিক স্বাধীনকে গ্রেপ্তার

0
875

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর বনানীতে ‘টোকাই থেকে কোটিপতি যুবদল নেতা টুন্ডা মমিন’ শিরোনামে অপরাধ বিচিত্রায় প্রকাশিত সংবাদের জের ধরে উক্ত সংবাদের প্রতিনিধি হাবীব সরকার স্বাধীনকে টুন্ডা মমিনের শেল্টারদাতা বনানী থানার এসআই সুজন সাহা নাটকীভাবে ইয়াবা দিয়ে গ্রেপ্তার করেছে।

Advertisement


জানা গেছে, টুন্ডা মমিন সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বনানী এলাকায় মাদক ব্যবসা সহ কড়াইল বস্তিতে চোরাই গ্যাস ও বিদ্যুতের লাইন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। যাহা দেশের শীর্ষস্থানীয় পত্রিকা সহ অপরাধ বিচিত্রায় ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশিত হয়ে আসছে। আর টুন্ডা মমিনের নিকট থেকে নিয়মিত মাসোয়ারা গ্রহন করে এসআই সুজন সাহা। ফলে রিপোর্টার হাবীব সরকার স্বাধীনকে শায়েস্তা করার জন্য মমিনের পরিকল্পনায় এসআই সুজন সাহা স্বাধীনের মোটরসাইকেলে ইয়াবা রেখে বুধবার (২৫ সেপ্টেম্বর ) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত আসছে…….

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here