রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু

0
617

রাজধানীতে ফাহিম রাফি (১৯) নামের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাফির বাবা মনিরুজ্জামান জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন রাফি।

Advertisement

দক্ষিণ বাসাবোয় পরিবারের সাথে থাকতেন। শুক্রবার বিকেল ৫টার দিকে তিনি বাসা থেকে বের হন। রাত সাড়ে ৮টার দিকে সর্বশেষ বাবার সাথে কথা হয় তার। এসময় সে হাতিরঝিল এলাকায় রয়েছেন বলে জানায়। এর মাত্র ১৫ মিনিট পর রাফির ফোন নম্বর থেকে তার বাবার মোবাইলে কল যায়। অজ্ঞাতপরিচয়ে কেউ একজন জানান, তার ছেলে অচেতন অবস্থায় খিদমাহ হাসপাতালে রয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে যান। খিদমাহ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অচেতন অবস্থায় রাফিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাস দুর্ঘটনায় আহত হন বলে হাসপাতালে জানানো হয়েছে। ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের একজন শিক্ষার্থীর মৃত্যুর কথা নিশ্চিত করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here