রাজধানীতে ‘ক্যাফে রুফটপ’ উদ্বোধন করলেন চিত্রনায়িকা সানাই

0
1393

জমকালো আয়োজনে রাজধানীতে যাত্রা শুরু করলো ভিন্ন স্বাদের ‘ক্যাফে রুপটপ’। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পিডি শান্ত ও আলী আকবর তিতাস’কে সাথে নিয়ে শুক্রবার সন্ধ্যায় ফিতা ও কেক কেটে এর শুভ উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়িকা সানাই। উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর বর্ণিল এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। নানা শিল্পীরা অনুষ্ঠানে তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপনা করেন এবং আমন্ত্রিত অতিথিরা তা উপভোগ করেন। রাজধানীর ধানমন্ডি লেক সার্কাস-১ প্রথম এই তারকা মানের ‘ক্যাফে রুপটপ’ রেস্তারা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং চিত্রনায়িকা সানাই। বিশেষ অতিথি হিসেবে কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি সফিকুল আলম ফিরোজ ও এ্যাডভোকেট খাতিব আহমেদ কাম্বার উপস্থিত ছিলেন। এছাড়াও রাজধানীর ধানমন্ডি ও কলাবাগানের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

Advertisement

এতে প্রধান অতিথি বলেন, ‘আমি আশা করি দেশের সুপরিচিত ক্যাফে গুলোর মতো দ্রুত সময়ে ‘ক্যাফে রুপটপ’ এর নামও সর্বত্র ছড়িয়ে পড়বে।’ ক্যাফেটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমরা আশা করি পরিবেশ ও পরিবেশনে সবদিক হতে অতিথিরা যেন এখানে এসে বিনোদন ও সন্তুষ্টি অর্জন করেন।’ উল্লেখ্য,‘রুপটপ ক্যাফেটেরিয়া’তে জাতীয় মানের সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সার্বক্ষণিক সিসিটিভি ও ওয়াই-ফাই সম্বেলিত আউট সাইট পার্কিং। গ্রাউন্ড ফ্লোরে আছে সুবিশাল কফি সপ। ফ্লোরে বিশাল লবিতে লাগুয়া রিসিপশন। পুরো ফ্লোর জুড়ে থাকা ‘ক্যাফে রুপটপ’ দেখার মতো একটি ক্যাফেটেরিয়া। দৃষ্টিনন্দন ভাবে সাজানো ক্যাফেটি আধুনিক উপকরণে সজ্জিত। ক্যাফে জুড়ে যেন এক প্রশান্তিময় পরিবেশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here