রাঙ্গামাটি প্রতিনিধি। রাঙ্গামাটি জেলাকে ভিক্ষুক মুক্ত করতে তালিকা করছে জেলা প্রশাসন। আজ শুক্রবার জেলা শহরের প্রধান ৩টি মসজিদসহ ৬টি স্থানে এই তালিকা প্রণয়ন কাজ করতে দেখা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের।
রাঙ্গামাটি কালেক্টর মসজিদে জেলা প্রশাসনের পেশকার নজরুল ইসলাম, জারী কারক মাবুদুল হক ও আব্দুল কাদেরকে এই তালিকা প্রণয়নের কাজ করতে দেখা যায়।
এসময় তারা জানান, সরকারের দেশকে ভিক্ষুক মুক্ত করা এবং তাদের আত্ব কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তারা যেন ভিক্ষা বৃত্তিতে না জড়ায় সে জন্য নিরুৎসাহিত করতে এই তালিকা তৈরির কাজ চলছে। রাঙ্গামাটি পৌরসভা, জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগন এই তালিকা প্রণয়নের কাজ করছে।##

