রাঁধুনীর ধনিয়া ও জিরা গুঁড়াসহ ২২ পণ্য প্রত্যাহারের নির্দেশ

0
753

এবার রাঁধুনীর ধনিয়া ও জিরা গুঁড়াসহ ২২ পণ্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ১১ জুন মঙ্গলবার এই নির্দেশ দেন আদালত। এর আগে বিএসটিআই’র অপ্রকাশিত ৯৩টি পণ্যের প্রতিবেদন আদালতে জমা দেয়ার আবেদন করেছিলো কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)।

Advertisement

সেই ৯৩টির মধ্যে ২২টি পণ্য নিম্ন মানের বলে ঘোষণা দেয় বিএসটিআই। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব পণ্য বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনকারী সিসিএর’র ব্যবস্থাপনা পরিচালক পলাশ মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিম্নমানের ২২ পণ্যের মধ্যে রয়েছে

১. প্রাণ প্রিমিয়াম ব্র্যান্ডের ঘি।

২. রাঁধুনী ব্র্যান্ডের ধনিয়া গুঁড়া।

৩. রাঁধুনী ব্র্যান্ডের জিরা গুঁড়া।

৪. কুলসন লাচ্ছা সেমাই।

৫. কনফিডেন্স আয়োডিনযুক্ত লবণ।

৬. মদিনা লাচ্ছা সেমাই।

৭. মুসকান আয়োডিনযুক্ত লবণ।

৮. এ-৭ ব্র্যান্ডের ঘি।

৯. গ্রিন মাউন্টেন ব্র্যান্ডের বাটার অয়েল।

১০. উট ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ।

১১. নজরুল আয়োডিনযুক্ত লবণ।

১২. থ্রি স্টার হলুদের গুঁড়া।

১৩. খুশবু ঘি।

বাকি পণ্যগুলোর বিএসটিআইয়ের অনুমতিই ছিলো না। এজন্য নাম প্রকাশ করা হয়নি। তবে তাদের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here