সাড়া বিশ্বে শুরু হয়েছে মুসলমানদের সংযমের পবিত্র রমজান মাস পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (১ এপ্রিল) দেওয়া এক বার্তায় বাইডেন এ শুভেচ্ছা জানান তিনি বাইডেন বলেন, জিল (ফার্স্ট লেডি) ও আমি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি পবিত্র রমজানুল করিমের শুভেচ্ছা এবং শুভ কামনা করছি পবিত্র কোরআন থেকে আমরা সংযম ও সহমর্মিতার শিক্ষা নিয়ে নেবো যাহা সমগ্র বিশ্বের একটি শান্তির বার্তা বহন করে আমেরিকার মুসলিম নাগরিক ও গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।
বাইডেন বলেন, এই পবিত্র মাসটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসে আমরা সব ধরনের খারাপ অভ্যাস অপসারণের মাধ্যমে একটি পবিত্র জীবনযাপন করতে পারি।
বাইডেন বলেন.মুসলিম সম্প্রদায় নতুন প্রত্যাশায় শুরু করবেন সংযমের এ মাস। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরও সচেতন হবেন। একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে, তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সবার সুস্বাস্থ্য, মঙ্গল ও সুন্দর জীবন কামনা করবেন।এ মাস হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উত্তম সময়। এ মাস হলো সমবেদনা ও উদারতা দেখানোর জন্য, দান করার জন্য। যা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি।

