*যদি প্রতিদিন ৭০ বারও গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলা তখনও মাফ করে দিবেন।*
*আপনি গুনাহ করে তওবা করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারেন,কিন্তু আল্লাহ তা’য়ালা মাফ করতে করতে কখনোই ক্লান্ত হবেন না।*
*তিনি কখনও তন্দ্রাচ্ছন্ন হন না তিনি কখনো ঘুমান না। তন্দ্রা আর ঘুম মূলত ক্লান্তি থেকে আসে।আর আল্লাহ তা’আলা কখনো বান্দাকে মাফ করতে করতে ক্লান্ত হন না।*
*জুয়াড়ি জুয়া খেলতে খেলতে একসময় ক্লান্ত হয়। মদ্যপান ব্যক্তি মদপান করতে করতে ক্লান্ত হয়।*
*গুনাহগার গুনাহ করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে।কিন্তু রব তাকে ও মাফ করতে করতে কখনো ক্লান্ত হন না*।
*আপনার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায়,ছুটে এসে আপনি যদি আল্লাহর কাছে মাফ চেয়ে নেন আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ মাফ করতে কোন পরোয়া করেন না*।
*আল্লাহ তায়ালা রাতের বেলায় তার দুই হাতকে সম্প্রসারিত করে রাখেন (তিনি যেমন তার হাত তেমন) দিনের বেলায় যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করার জন্য।*
*দিনে দুই হাতকে সম্প্রসারিত করেন রাতের বেলায় যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করার জন্য।
*তাই সর্বাবস্থায় বলবেন ইস্তেগফার পরুন ……””*আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ*
*আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন আমিন*।

