রংপুর বিভাগীয় অনুসন্ধানী টিম : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ০৫ (পাঁচ) নং সয়ার ইউনিয়ন ০১ (এক) নং ওয়ার্ডের শ্যামগঞ্জ গ্রামের মোঃ রহমত আলী (৩৫) হতদরিদ্র পেশায় একজন দর্জি । পাশের গ্রামের শ্যামগঞ্জ বস্তিপাড়ার শহিদুল ইসলাম (সাইদুল) (৬০)ও তার ছেলে আশরাফুল আলম ওরফে (সোহেল) (৩২) তারা প্রকৃতপক্ষে দুর্নীতিবাজ, প্রতারক ও আদম ব্যবসায়ী। পক্ষান্তরে শহিদুল ইসলাম ওরফে (সাইদুল) এর ছেলে দুবাই থেকে ফেরত আশিয়া রহমত আলীকে বিভিন্ন প্রলোভন দেখায় বলে যে, বিদেশ গেলে ভালো টাকা আয় রোজগার করিতে পারবে তোমার সংসারে অনেক উন্নতি করিতে পারিবে । আমি অনেক লোক বিদেশে পাঠিয়েছি তোকেও কাতারে পাঠিয়ে দিব সেখানে আমার অনেক লোক পরিচিত আছে ।
এভাবে রহমত আলীকে বাবা ও ছেলে বিশ্বাস স্থাপন করায় । বাবা ও ছেলের চালাকি বুঝতে না পারিয়া নিজস্ব জমি বিক্রয় করে গত ২১/০৯/১৭ ইং তারিখে যাহার জে এল নং ০৯(নয়), খতিয়ান আর এস নং ৪২৩ ও আর এস দাগ নং ৪৫১ । বিক্রিত জমির টাকা গত ২৯/০৩/১৭ ইং তারিখে নগদ ২,০০,০০০/= (দুই লক্ষ) টাকা প্রদান করে। পরবর্তীতে ৩,০০,০০০/=(তিন লক্ষ) টাকা রহমত আলী কে সঙ্গে নিয়ে গিয়ে ইসলামী ব্যাংক সৈয়দপুর নীলফামারী, সোনালী ব্যাংক তারাগঞ্জ শাখায়, রংপুর। বিভিন্ন নামে একাউন্টে ভিন্ন ভিন্ন তারিখে প্রদান করে ও রশিদ এর মাধ্যমে টাকা দেওয়া হয়েছে এছাড়া ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময় ১,০০,০০০০/= (এক লক্ষ) টাকা গ্রহণ করিয়াছে । অবশেষে কাতারে পাঠানোর জন্য মোট ৬,০০,০০০/= (ছয় লক্ষ) টাকা হাতিয়ে নেয় দুর্নীতিবাজ, প্রতারক ও আদম ব্যবসায়ী । রহমত আলী বাবা ও ছেলেকে জিজ্ঞেস করে যে, কবে ভিসা হবে ও কবে কাতারে যাব বলে সময় হলে পাঠিয়ে দেবো, আর বেশি বাড়াবাড়ি করলে তোকে উল্টো সমস্যায় ফেলিয়া দিব। উপায়ন্তর না পাইয়া বিগত ২৩/০৯/২০১৮ ইং তারিখে চেয়ারম্যান সাহেব ও ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সালিশি বৈঠক করা হয় । গত ১০/১০/২০২৮ ইং তারিখে ০৫ (পাঁচ) নং সয়ার ইউপি, চেয়ারম্যান বরাবর লিখিতভাবে অভিযোগ করে এবং কোন বিষয়ের সুরাহা করতে পারে নাই । এই আদম ব্যবসায়ী বাবা ও ছেলের হাত থেকে মোঃ মোখলেছুর রহমান (মুকুল) (৩০) পিতা আফতাব উদ্দিন গ্রাম: ধনিরামপুর বাঙালিপুর, উপজেলা: তারাগঞ্জ জেলা: রংপুর । বিদেশে পাঠানোর জন্য ৪,০০,০০০/= (চার লক্ষ) টাকা দুর্নীতিবাজ, প্রাতারক ও আদম ব্যবসায়ীর হাত হাত থেকে রক্ষা পায়নি । বাবা ও ছেলের যোগসাজশে গ্রামের অনেক লোককে পথে বসিয়েছে তার একটি উদাহরণ স্বরূপ রহমত আলী । রহমত আলী মানসিকভাবে অসুস্থ থাকায় তার স্ত্রী বাদী হয়ে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা দায়ের করে মামলা নং পি আর ৭/১৯ । ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ৪০৬/৪২০/৫০৬/৩৪ ধারায় মামলা আনয়ন করে । (ফলোআপ চলবে)………..

