রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রাজু’র পক্ষ থেকে কম্বল বিতরণ

0
630

বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর মহানগরের ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজুর পক্ষ থেকে উক্ত ওয়ার্ডের আড়াই শত দুস্থ, অসহায়, দরিদ্র শীতার্ত মানুষের মাঝে চঁন্দাকুঠি আঠারোদোন সোঁনার চাঁন্দ স্কুল মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কাউন্সিলর মামুনুর রশিদ মানিক (মাষ্টার) এর সভাপতিত্বে বুধবার বিকেলে বিতরন করা হয়।

Advertisement

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাসেম বিন হোসেন জুম্মুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এরশাদুল হক রঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক, এডভোকেট আতিকুল আলম কল্লোল, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তৈহিদুল ইসলাম তুহিন,

ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর আবুল মঞ্জুম কুঠিয়াল, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেল হোসেন, ছাত্রলীগের আসাদুজ্জামান বাবু সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কম্বল বিতরন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেষে গণতন্ত্রের মানসকন্যা, বিশ্বনন্দীত মানবিকতার মানবিক শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রাজু’র দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here