রংপুরে সুমি মটরসাইকেল গার্ডেন এর বিক্রয় ও প্রদর্শনী’র উদ্বোধন

0
1556

নাভানা গ্র“পের সহযোগী সংগঠন আফতাব অটোমোবাইল সহযোগিতায় রংপুর নগরীর কামাল কাছনায় সুমি মটরসাইকেল গার্ডেন এর বিক্রয় ও প্রদর্শনী শো রুম উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর কামাল কাছনায় সুমি গ্র“পের সুমি মটরসাইকেল গার্ডেন এর বিক্রয় ও প্রদর্শনী শো রুম উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ শরফুদ্দিন আহাম্মেদ ঝন্টু। উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অফ কর্মাস এর প্রেসিডেন্ট আবুল কাশেম, রংপুর মেট্রোপলিটন এর প্রেসিডেন্ট মোঃ রেজাউল করিম মিলন, রংপুর মহানগরের দোকান মালিক সমিতির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিঠু, মহিন্দ্রা সেলস্ অফিসার মোঃ আবু হানিফ, মহিন্দ্রা হেড অফ ডিলার ডেভেলপমেন্ট এস.এম শহিদুল ইসলাম মুনির, মহিলা কাউন্সিলর মোাছাঃ হাসনা বানু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ খন্দকার আব্দুল মজিদ হিরু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সুমি গ্র“পের চেয়ারম্যান ও সুমি মটরসাইকেল গার্ডেন বিক্রয় ও প্রদর্শনীর প্রোপাইটার আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here