রংপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।

0
650

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলার সভাপতি আবু রায়হান বকসীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিরঞ্জন রায়ের পরিচালনায় প্রেসক্লাব চত্বরের সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু, সংগঠনের জেলা সহসভাপতি অসীমা রায় লিপি, সাংগঠনিক সম্পাদক সাজু বাসফোর।

Advertisement

সমাবেশ শেষে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে প্রেসক্লাবে এসে র‌্যালি শেষ হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠা থেকে শিক্ষার সার্বজনীন অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম পরিচালনা করে আসছে।

পাশাপাশি ক্যাম্পাস গুলোর মধ্যে দখলদারিত্ব চলছে তা বন্ধের দাবিতে লড়াই সংগ্রাম পরিচালনা করে আসছেন। নেতৃবৃন্দ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুজয় শুভ উপর হামলাকারী ছাত্রলীগের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here