রংপুরে শিশুর মৃত্যু: দুই চিকিৎসকসহ ১১ জনের নামে মামলা

0
1522

অনলাইন প্রতিবেদক: রংপুর আর কে রোড এলাকায় ভিআইপি জেনারেল হাসপাতালে মেধা নামে দুই বছরের এক শিশুকে ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকসহ ১১ জনের নামে মামলা হয়েছে।

Advertisement

শিশুটির পিতা মাহমুদুল হাসান আজ বৃহস্পতিবার সকালে কোতয়ালী থানায় এই মামলা করেন। মামলায় ডা, হিরন্ময় কুমার ও ডা. বিপ্লব সরকারসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

মিঠাপুকুর উপজেলার সন্তোষপুর গ্রামের মাহমুদুল হাসান তার শিশুপুত্রের অপারেশন করার জন্য ভিআইপি ক্লিনিকে আনেন। মঙ্গলবার রাতে শিশু মেধাকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ভুল চিকিৎসায় শিশুটি মারা যায়। এ নিয়ে সেখানে হট্টগোল বাধলে পুলিশ এসে র্নাস ও আয়াসহ ৬ জনকে আটক করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here