রংপুরে যুব ইউনিয়নের ৫ম জেলা সম্মেলন অনুষ্ঠিত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 63707

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (63707, 'post_views_count', '0')

0

”সাহসী তারুণ্যে ঘুরে দাঁড়াও, ঘুষ-দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য রুখে দাও” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব ইউনিয়ন রংপুর জেলা কমিটির ৫ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুবনেতা শাহজালাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির  সংগ্রামী সাধারণ সম্পাদক যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা ও জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রংপুর জেলা কমিটির সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য এবং সাবেক যুবনেতা নজরুল ইসলাম।  উদ্বোধনী অধিবেশন শেষে যুব ইউনিয়নের জেলার সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের  নিয়ে একটি মিছিল রংপুর মহানগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। পরবর্তীতে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে যুবনেতা মেজবা্হ্ উদ্দিন বাবুকে সভাপতি ও যুবনেতা সজীব পালকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। বাংলাদেশ যুব ইউনিয়ন রংপুর জেলা কমিটির এই সম্মেলনের মধ্য দিয়ে সরকারের কাছে শিল্পায়নের মাধ্যমে কোটি কোটি বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here