যৌন হয়রানী রোধে আত্মরক্ষামূলক প্রশিক্ষন

0
552

পটুয়াখালী প্রতিনিধি: নারীর প্রতি সহিংসতা রোধে নারীদের আত্মপ্রত্যয়ী গড়ে তুলতে পটুয়াখালী জেলা পরিষদের আয়োজনে প্রজেক্ট অগ্নিকন্যার প্রথম ব্যাচের আত্মরক্ষামূলক মার্শাল-আর্ট প্রশিক্ষন শেষে সনদপত্র বিতরন করা হয়েছে। শনিবার সকালে পটুয়াখালী ব্যায়ামাগারে দেড় মাসব্যাপী এ প্রশিক্ষন শেষে অগ্নিকন্যাদের হাতে সনদপত্র তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান মোহন।

Advertisement

এ সময় জেলা পরিষদ সদস্য সালমা জাহান, কারাতে-দো-এ্যাসোসিয়েশন পটুয়াখালী শাখার প্রশিক্ষক সেনসি রিয়াজ উদ্দিন আহম্মেদ, অবিভাবক ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আত্মরক্ষামূলক প্রশিক্ষনের উদ্যোক্তা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন জানান

এই প্রশিক্ষনের মাধ্যমে আত্মরক্ষার পাশাপাশি শারিরিক সুস্থ্যতা ও খেলাধুলায় নারীদের দক্ষতা বৃদ্ধি পাবে, পাশাপাশি স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হবে। আগামী ২১ নভেম্বর থেকে ২য় ব্যাচের প্রশিক্ষন শুরু হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here