যে কারণে ঘোড়া পছন্দ জ্যাকলিনের

0
1165

বলিউডের হার্টথ্রব অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ বিভিন্ন সময় ঘোড়ায় চড়েন। তবে এটি কোনো সিনেমার শুটিংয়ের জন্য নয়। দক্ষিণ মুম্বাইয়ের জনপ্রিয় একটি ক্লাবে ঘোড়ায় চড়তে দেখা যায়।
জ্যাকলিন নববর্ষ উদযাপন করতে জেনেভা গিয়েছিলেন। এর আগে অবশ্য বাড়িতেই পালন করেছেন বড়দিন। জেনেভা থেকে ফিরে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে শুটিং শেষ করবেন।
ঘোড়ায় চড়তে ভীষণ পছন্দ করেন জ্যাকলিন। নিজেকে চাঙ্গা রাখতেই ঘোড়ার সওয়ার হন তিনি।
জ্যাকলিন বলেন, ‘আমি ঘোড়ায় চড়তে ভালোবাসি। যখন বাহরাইনে থাকতাম, তখন প্রায়ই আমি ঘোড়ায় চড়তাম। এরপর যখন আমি শ্রীলঙ্কায় চলে যাই এবং পরবর্তীকালে মুম্বাই চলে আসি, তখন খুব একটা ঘোড়ায় চড়া হতো না। তবে কয়েক মাস ধরে আমি ক্লাবে যাওয়ার জন্য  সময় রাখার চেষ্টা করি এবং ঘোড়ায় চড়ি।’
জ্যাকলিন  বলেন, ‘যখন আমি মুম্বাই থাকি এবং আমার হাতে সময় থাকে, তখন ভোর ৫টায় ঘুম থেকে উঠি, আর ৬টার দিকে ঘোড়ায় চড়ার চেষ্টা করি। আমি অনেকটা সময় ঘোড়ার সঙ্গে কাটাই। এটি আমার স্বাস্থ্য ঠিক রাখে। কাজের বাইরে এটি আমার অভ্যাসে পরিণত হয়েছে। কাজই তো সবকিছু নয়, তাই না? অন্য ভালো দিকেও নজর দিতে হবে। কোনো ছবিতে ঘোড়ায় চড়ার জন্য আমি সব সময় তৈরি।’

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here