যে কাজগুলো ফজরের অলসতা দুর করে

0
487

১.ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী,কেননা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘”মুনাফিকের জন্য ফজর সালাত আদায় কষ্টকর””(বুখারী ৬৫৭,৬৪৪,২৪২০,৭২২৪…মুসলিম–৬৬১)২.রাসূল (সাঃ) বলেন, “যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়।অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ঐ ব্যক্তির দায়িত্ব নেন।(সহিহ মুসলিম,তিরমিজি–২১৮৪)৩.রাসূল (সাঃ) বলেছেন, ” যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে,আল্লাহর ফেরেশতাগন আল্লাহর কাছে ঐ ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে।(বুখারী-মুসলিম)৪. রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, *'”যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করে,আল্লাহতালা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন!

Advertisement

(সহিহ মুসলিম-১০৯৬)৫. রাসূল সাঃ বলেছেন, *”” যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে,আল্লাহতালা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন।

(আবু দাউদ –৪৯৪,,,,তিরমীযি)

.

৬.যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন।অথাৎ সে আল্লাহর দিদার লাভ করবে, এবং জান্নাতি ঐ ব্যক্তি আল্লাহকে পূর্নিমার রাতের আকাশের চাঁদের মত দেখবে।(বুখারী-৫৭৩)

.

৭.যে নিয়মিত ফজরের সালাত আদায় করবে,সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবেনা।

(সহিহ মুসলিম ৬৩৪)

.

৮.ফজরের সালাত আদায়কারী,রাসূল (সাঃ) এর বরকতের দোয়া লাভ করবেন।

(সুনানে আবু দাউদ,মুসনাদে আহমাদ)

.

৯.ফজরের দু রাকাত সুন্নত সালাত, দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তারচেয়ে উত্তম।

(জামে তিরমিজি – ৪১৬)

.

১০..ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে,প্রফুল্ল হয়ে যায়।

(সহিহ বুখারী, সহিহ মুসলিম)

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here