হযরত আয়েশা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) হযরত আবূ বকরও উমর (রা:) অপেক্ষা শ্রীঘ্র (ওয়াক্ত শুরুর প্রথম দিকে) যুহরের সালাত আদায় করতে আর কাউকে দেখিনি। ইমাম তিরমিযী (র:) বলেন: আয়েশা (রা:) বর্ণিত এই হাদিস হাসান। সাহাবী ও পরবর্তীযুগের ফকীহ্ আলেমগণ এই হাদিসের মর্মানুসারে অভিমত গ্রহণ করেছেন। হযরত আনাস ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: সূর্য হেলে পড়ার পর রাসূলুল্লাহ (সা:) যুহরের সালাত আদায় করেছেন।
(তিরমিযী শরীফ- হাদিস নং-১৫৫-১৫৬)
(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

