যুবদল থেকে যুবলীগ নেতা!

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 45394

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (45394, 'post_views_count', '0')

0

অবি ডেস্ক: ঢাকা মহানগর দক্ষিণের সাবেক ৩২ নং ওয়ার্ড যা বর্তমানে ৯ নং ওয়ার্ডের জাতীয়তাবাদি যুবদলের সহ-সভাপতি ছিলেন নুরুল ইসলাম চৌধুরী নুরু। দল পাল্টিয়ে যুবলীগে যোগ দেওয়ার পরও তার পদটি ঠিকই আছে। তিনি ওই ওয়ার্ডের যুবলীগের সহ সভাপতি। আর যার আশির্বাদ মাথায় নিয়ে তিনি দল পাল্টিয়েও পদ ঠিক রাখতে পেরেছেন, তিনি হলেন যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূইয়া। যিনি এরই মধ্যে ক্যাসিনো খালেদ উপাধি নিয়ে কারাগারে আছেন। ক্যাসিনো খালেদ জেলে থাকলেও এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন নুরুল ইসলাম চৌধুরী নুরু ও তার লোকজন। রাজধানীর বাণিজ্যিক এলাকা দিলকুশায় প্রকাশ্যে ওয়াসার লাইনে পাম্প লাগিয়ে পানি নিয়ে অবৈধ ব্যবসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Advertisement

হোটেল, রেঁস্তোরা, অফিস, আদালত, বাণিজ্যিক অফিস ও ফুটপাতের দোকানগুলোতে এই পানি নগদ দামে বিক্রি করা হয়। এটি এখন নুরুর পাম্প নামে পরিচিত। ঢাকা ওয়াসা কয়েক অসাধু কর্মকর্তা ও স্থানীয় একটি চক্রের সঙ্গে যোগসাজসে এই অবৈধ পানির ব্যবসা করে যাচ্ছেন নুরু। বছরের পর বছর ধরে নুরু ও তার লোকজন এই ব্যবসা আসছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এদিকে, অনুসন্ধানে গিয়ে পাওয়া গেছে আরো চাঞ্চল্যকর তথ্য। যুবদল থেকে যুবলীগের নেতা হওয়ার পর থেকে তার ভাই পুতুলের মাধ্যমে ইয়াবার ব্যবসা নিয়ন্ত্রণ করেন নুরু৷ ফুটপাতের দোকানে অবৈধ বিদুৎ সংযোগ দিয়ে প্রতি লাইট বাবদ প্রতিদিন ৩০-৪০ টাকা নেন এবং যদি কেউ লাইট না জ্বালায় তাহলেও টাকা দিতে হয়। দিলকুশায় অবৈধ পানির সংযোগের মাধ্যমে ড্রামে ড্রামে পানি বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন দৈনিক হাজার হাজার টাকা৷ দিলকুশায় রাস্তার জায়গা দখল করে অন্তত ৪০-৫০টি দোকান বসিয়ে মাসে ভাড়া নিচ্ছেন লাখ লাখ টাকা ৷ তার এই সকল কাজের অন্যতম সহযোগী সাহেব আলী আকন ও আবুল কাশেম মন্টু নামে দুইজন।

এছাড়াও তার নামে বিভিন্ন থানায় চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলা রয়েছে। ২৫/০৩/১৯ তারিখে মোবারক হোসেন (৪৫) নামে চাদাঁবাজী ও হত্যার হুমকিতে মতিঝিল থানায় জিডি করেন জিডি নং ১৭১১। একই থানায় চাদাঁবাজী ও হত্যার হুমকিতে জিডি করেন মিজানুর রহমান নামে এক ব্যক্তি জিডি নং ১৭১২। ২৪/০৬/১২ তারিখে হত্যা মামলা করেন এক ব্যক্তি।

অনুসন্ধানে আরো জানা যায়,অবৈধভাবে রাতারাতি অর্থ বিত্তের মালিক হয়েছেন নুরু। রয়েছে বিভিন্ন জায়গায় তার অঢেল সম্পত্তি। মুগদায় ২টা ফ্ল্যাট, মান্ডায় ৪ কাঠা জমি, জালকুুড়িতে ৪ কাঠার ওপর বাড়ি, ব্যক্তিগত গাড়ী। ফরিদপুরে ফুুলসুতি গ্রামে মার্কেট, ফরিদপুর শহরে বাড়ী ও বস্তি ঘর ৬০ টি।

সম্প্রতি ক্যাসিনো বিরোধী সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী এসব নেতাকর্মীরা গা ঢাকা দিলেও পরবর্তীতে তারা আবার তাদের অবস্থানে ফিরে আসছে । শুরু হয় আগের মতো তাদের চাঁদাবাজি ও ধান্দাবাজির মহড়া।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন প্রোগ্রামের বলেছেন, অনুপ্রবেশকারীরা আওয়ামী লীগে স্থান পাবে না। এখন এই কথার বাস্তবায়ন দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা।

অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এদিকে, মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচএম রেজাউল করিম রেজা বলেন, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং দলে কোনও অনুপ্রবেশকারীকে স্থান দেয়া হবে না।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here