যুবক খুন মাদক ব্যবসা নিয়ে বিরোধে

0
719

পাবনায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে সহযোগীদের হাতে ফয়সাল হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক যুবক। সোমবার দিনগত রাত ১টার দিকে জেলা পৌরসভার ছাতিয়ানী পূর্বপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল একই এলাকার ফখরুল ইসলামের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মাদক ব্যবসার আধিপত্য নিয়ে কয়েক দিন ধরে ফয়সাল ও রনির সঙ্গে সহযোগী লোকজনের বিরোধ চলছিল।

Advertisement

এরই জেরে রাত ১টার দিকে রনি ও ফয়সালকে কোপায় তারা। খবর পেয়ে রাতেই গুরুতর অবস্থায় রনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় রাতের আঁধারে ফয়সালকে খুঁজে পাননি স্বজনরা। পাবনা সদর থানার এসআই আব্দুস সালাম জানান, মঙ্গলবার সকালে ফজলে রাব্বী স্কুলমাঠে ফয়সালের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসআই সালাম আরও জানান, ফয়সাল ও রনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জেরে সহযোগীরাই ফয়সালকে খুন করেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here