যুবকের লাশ উদ্ধার বসুন্ধরা সিটি থেকে

0
674

রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের সাত তলা থেকে পড়ে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

 

তেজগাঁও থানার পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ওই যুবক সাত তলা থেকে পড়ে মারা যায়। বেলা পৌনে ১১টার দিকে ওই যুবক পড়ে যান। সাততলায় ওই যুবকের মোবাইল-স্যান্ডেল রয়েছে।

পুলিশ আরো জানায়, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here