যুবকের লাশের ময়নাতদন্ত শেষে পেট থেকে ইয়াবা উদ্ধার

0
467

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে জুলহাস (৩৫) নামে এক যুবকের লাশের ময়নাতদন্ত শেষে পেট থেকে ইয়াবা উদ্ধার হয়েছে।

Advertisement

 

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ আজ শুক্রবার সকালে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশের পেটে সর্বমোট ১১টি ইয়াবার প্যাকেট পাওয়া গেছে। প্রতিটি প্যাকেটে ২০/ ২৫ পিস ইয়াবা ছিল। জানা গেছে, গতকাল ভোরে অসুস্থ অবস্থায় জুলহাসকে সড়কের পাশ থেকে উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ। সেখান থেকে তাকে পাঠানো হয় মুগদা জেনারেল হাসপাতালে। এর কয়েক ঘণ্টা পর বেলা ১১টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে লাশ পাঠানো হয় ঢামেক মর্গে। জুলহাসের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ভবানীপুর গ্রামে। বাবার নাম আখতার। মতিঝিল থানার ওসি ওমর ফারুক বলেন, ইয়াবা উদ্ধারের খবর হাসপাতাল থেকে তাঁদের জানানো হয়েছে। ধারনা করা হচ্ছে, পাচারের উদ্দেশে হয়তো তিনি এসব ইয়াবা বড়ি পেটে বহন করছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here