যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার মহাখালী থেকে

0
720

রাজধানীর মহাখালী থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে আমতলী এলাকায় লাশটি পাওয়া যায়। নিহত ব্যক্তির নাম কাজী রাশেদ (৩২)। তাঁর বাসা মহাখালীর স্কুল রোড এলাকায়। বনানী থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আলম বলেন, ‘সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করি।

Advertisement

 

লাশের শরীরে গুলির চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। কে বা কারা এই কাজ করেছে, তা এখনো জানা যায়নি।’ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসআই। নিহত রাশেদের ছোট ভাই রাজন হোসেনের ভাষ্য, ‘রাশেদ স্থানীয় এক যুবলীগ নেতার সঙ্গে ঘোরাফেরা করতেন। চার ভাই ও দুই বোনের মধ্যে রাশেদ সবার বড়। কে বা কারা তাঁকে হত্যা করেছে, এ বিষয়ে আমরা এখনো কিছু জানি না।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here