যাত্রীর কাছ থেকে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার

0
686

চট্টগ্রামে ওমান ফেরত এক বিমানযাত্রীর কাছে ১৩৫টি স্বর্ণের বার পাওয়া গেছে। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকা। রোববার সকালে মাসকাট থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই যাত্রীর ব্যাগে এই স্বর্ণ পাওয়া যায় বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন।

Advertisement

মোহাম্মদ জাহেদ (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার সঙ্গে আরও স্বর্ণের বার রয়েছে কি না, সেজন্য তাকে তল্লাশি করা হচ্ছে বলে জানান বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান। তিনি বলেন, মাসকাট থেকে আসা ওই বিমানযাত্রীর ব্যাগ তল্লাশি করে ১৩৫টি সোনার বার পাওয়া যায়। এর ওজন ১৫ কেজির মতো, আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here