যাত্রীবাহী বাস চাপায় শিক্ষার্থী নিহত হয়েছেন

0
916

কুমিল্লায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাস চাপায় আকলিমা আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সে সময় গুরুতর আহত হয়েছে আরও এক শিক্ষার্থী। ৩১ জুলাই, মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার গোমতায় এ দুর্ঘটনা ঘটে। অবশ্য হাইওয়ে পুলিশ বলছে, গাড়িটি অজ্ঞাত ছিল।

Advertisement

দুর্ঘটনার পর দ্রুতগতিতে পালিয়ে গেছে। আকলিমা আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাবটিপাড়া গ্রামের বাসিন্দা। সে চান্দিনার গোমন্তা ইসাকিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। কুমিল্লা হাইওয়ে ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়কের পাশে দাঁড়ালে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস আকলিমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃতদেহ থানায় নেওয়া হয়েছে। মনিরুল আরও জানান, দুর্ঘটনার সময় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here