যাত্রাবাড়ীতে গাঁজাসহ কার্গো ভ্যান জব্দ : আটক ১

0
1000
জব্দকৃত গাঁজা ও কার্গো ভ্যান।

আরিফুল ইসলাম । ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ০১টি কার্গো ভ্যান জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। 
এসময়ে মোঃ মফিজুর রহমান নামে ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

Advertisement

  গত শনিবার (১০এপ্রিল) আনুমানিক রাত ০৮:১০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এভারগ্রীন হাসপাতাল সংলগ্ন চট্রগ্রাম হইতে ঢাকাগামী মহাসড়ক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০ (দশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

আটককৃত আসামি মোঃ মফিজুর রহমান (২৬)

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মফিজুর রহমান (২৬) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১ (এক) টি কার্গো ভ্যান, ০১টি মোবাইল ফোন ও নগদ- ২,৩০০- (দুই হাজার তিনশত) টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here