যাত্রাবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

0
1167

আরিফুল ইসলাম: রাজধানীর যাত্রাবাড়ীতে  অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি
কার্গোট্রাক জব্দ করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব অপরাধ বিচিত্রা কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এএসপি এনায়েত কবীর জানান, বৃহস্পতিবার (২৯ জুলাই)  ভোর ০৪.১০এ শুরু করে প্রায় এক ঘন্টা  রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯,৬০,০০০/- (নয় লক্ষ ষাট হাজার) টাকা মূল্যের ৩২ (বত্রিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত-মোহাম্মদ আলী (৪৫) ও মোঃশহীদ (৩২)

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ আলী (৪৫) ও মোঃশহীদ (৩২) । এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি কার্গোট্রাক (ক্লোজ), ০১টি মোবাইল ফোন ও নগদ ৩,৩০০০/-(তিন হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়।

এনায়েত কবীর জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মদকদ্রব্য সরবারহ আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু পক্রিয়াধীন ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here