যাত্রাবাড়ীতে র‌্যাবের অভিযান, ফেন্সিডিলসহ আটক ১

0
620
গ্রেফতারকৃত মনির ও উদ্ধারকৃত ফেনসিডিল

আরিফুল ইসলাম: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন (২৪) কে আটক করেছ র‌্যাব-৩।

Advertisement


মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস অপরাধ বিচিত্রাকে এ তথ্য জানান।

বীণা রানী দাস জানান,র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এর চালান নিয়ে সুনামগঞ্জ হতে ঢাকা অভিমুখে নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর আভিযানিক দল মঙ্গলবার ভোর ০৫:৩৫ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন (২৪)কে গ্রেফতার করতে সক্ষম হয়। সাক্ষীদের উপস্থিতিতে মনিরের ব্যাগ তল্লাশী করে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃত মনির আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে এভাবেই অভিনব পন্থায় দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিল পাচার করে আসছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here