যশোরের বেনাপোলে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার

0
643

যশোরের বেনাপোলে গুলিবিদ্ধ এক যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। তার পরিচয় জানা যায়নি। আজ শনিবার ভোরে বেনাপোলের ছোট আঁচড়া সড়কের চারা বটতলা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

Advertisement

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় বেনাপোল ছোট আঁচড়া সড়কের বটতলা নামক স্থানে গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়। পুলিশ এসে সেখান থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, কোনও দুর্বৃত্তরা তাকে পূর্ব শত্রুতার জের ধরে গুলি করে পালিয়ে যায়। তবে ভোর রাতের দিকে কে বা কারা নিহত যুবকের চোখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে গেছে তা জানা যায়নি। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি মাসুদ করিম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ছোট আঁচড়া বটতলা নামক স্থান থেকে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাতাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here