যদি দুর্নীতি অর্ধেকে না নামে, তাহলে আমি পদত্যাগ করবো : মোকাব্বির খান

3
665

শীর্ষ পর্যায়ের যারা দুর্নীতিকে লালন করে, তাদের মধ্যে মাত্র ১২ জন শীর্ষ গডফাদারকে আইনের আওতায় আনলে সন্ত্রাস অর্ধেকে নেমে যাবে।বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলনে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মোকাব্বির খান একথা বলেন।

Advertisement

তিনি বলেন, যেভাবে জামাতিদের বিচার করা হয়েছিল আলাদা ট্রাইব্যুনাল করে, একইভাবে সেই শীর্ষ ১২ জন গডফাদারের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেন। শুধুমাত্র ১২ জন শীর্ষ দুর্নীতিবাজদের আইনের আওতায় আনলে দুর্নীতি সন্ত্রাস অর্ধেকে নেমে যাবে। যদি দুর্নীতি অর্ধেকে না নামে, তাহলে আমি পদত্যাগ করবো।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি আবু সাইয়িদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here