যদি তারা ক্ষমতায় আসে সঙ্গে সঙ্গেই চুপসে যাবে :ওবায়দুল কাদের

0
609

বিএনপির ইশতেহার প্রতিশ্রুতির রঙিন বেলুন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Advertisement

 

তিনি বলেন, বিএনপির ইশতেহার প্রতিশ্রুতির রঙিন বেলুন, যদি তারা ক্ষমতায় আসে সঙ্গে সঙ্গেই চুপসে যাবে। এসব প্রতিশ্রুতি রক্ষা করার কোনো বাস্তবতা নেই। মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের আরও বলেন, এগুলো নির্বাচনে জেতার জন্য কতগুলো অবাস্তব এবং অলৌকিক স্বপ্ন তুলে ধরছে, যার কোন বাস্তবতা নেই। এ সময় তিনি বিএনপির নির্বাচনের ইশতেহারকে এ বছরের সেরা কৌতুক হিসেবেও আখ্যায়িত করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here