ময়লার বালতিতে মিলল দেড় বছরের শিশুর মরদেহ

0
649

রাজধানীর হাজারীবাগে ময়লার বালতি থেকে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শিশুটির বয়স আনুমানিক দেড় বছর। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হাজারীবাগ থানার ৫৩ এনায়েতগঞ্জ লেনের একটি বাসার সামনে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদ রহমান জানান, ময়লার বালতিতে একটি শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। বর্তমানে হাজারীবাগ থানায় শিশুটির মরদেহের সুরতহাল চলছে।

তিনি বলেন, শিশুটির বয়স আনুমানিক দেড় বছর হবে। তার নাম বা পরিবারের পরিচয় আমরা এখনো জানতে পারেনি। তবে এ বিষয়ে আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও বলেন, আমাদের প্রাথমিক কাজ শেষে অজ্ঞাত শিশুটির মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here