কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে মানিকপোটল গ্রামের জামে মসজিদে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিমের কোরনা থেকে মুক্তি কামনায় মঙ্গলবার বাদ জোহর বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। উক্ত মিলাত মাহফিল বিশেষ মোনাজাতে অংশ নেন উক্ত গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমন্ডলী, ইউনিয়ন আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবি, সমাজসেবক ও ওলামা একরামগন। এর পূর্বে মসজিদের মাদ্রাসার কয়েকজন হাফেজের মাধ্যমে কোরআন খতম দেওয়া হয়। এছাড়াও কাজিপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও মেঘাই মদিনাতুল হাফিজা মাদ্রাসায় কোরআন খতম দেওয়া হয়। উল্লেখ্য যে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত হয়েছেন। বর্ষীয়ান এই নেতার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১ জুন) সকালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি ভর্তি হন।
বর্ষীয়ান এই নেতার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১ জুন) সকালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি ভর্তি হন।
ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদ নাসিম। হাসপতালে ভর্তির পর তার করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।
তার এই করোনা থেকে মুক্তির জন্য কাজিপুরের সাধারণ জনগণ তথা মানিকপোটল গ্রামবাসী এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

